ধর্ম (ইংরেজি: Religion) হল লিপিবদ্ধ সুবিন্যস্ত প্রত্যাদেশসমূহ , যেগুলো সাধারণত ঈশ্বর-প্রত্যাদিষ্টদের মাধ্যমে বাহিত ও প্রচারিত , ঈশ্বরাজ্ঞা ও ধর্মানুষ্ঠান-নির্ভর আচার , আচরণ ও প্রথা সমূহের প্রতি বিশ্বাস-নির্ভর আনুগত্য ; যা সাধারনত " আধ্যাত্মিক " ব্যাপারে " দৃঢ় বিশ্বাস "
এঁর সাথে সম্পর্ক যুক্ত ; এবং বিশেষ পূর্বপুরুষ হতে প্রাপ্ত ঐতিহ্য , জ্ঞান এবং প্রজ্ঞা , রীতি-নীতি ও প্রথা কে মানা এবং সে অনুসারে মানবজীবন
পরিচালনাকে বোঝায় ।
ধর্মীয় চর্চার মধ্যে আচার অনুষ্ঠান, নৈতিক বক্তৃতা, স্রষ্টা অথবা দেবদবীর প্রতি বন্দনা, আত্মত্যাগ, ধর্মীয় উৎসব, সমাধি, দীক্ষা, শেষকৃত্য করা, ধ্যান, প্রার্থনা, গান, শিল্পকলা, নাচ, জনগণের সেবা,ধর্মীয় প্রতিষ্ঠানে যাওয়া অথবা অন্যান্য সংস্কৃতি পালন করাকে ধরা যেতে পারে। ধর্মের ইতিহাস এবং বর্ণনামূলক ধারা থাকে যেগুলো পবিত্র হিসেবে ধারনা করা হয়। এছাড়াও প্রত্যেক ধর্মের ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় প্রতীক এবং পবিত্র স্থান থাকতে পারে যেগুলোর বেশির ভাগেরই উদ্দেশ্য হচ্ছে জীবনের অর্থ দান করা.
